ফাইনালের আগে আলোচনায় ভারতের ‘কুসংস্কার’

০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি ফাইনালে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যান ইন ব্লু’দের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছোট ছোট বিষয়েও গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। এর মধ্যে একটি দলটির হোটেল বদল।

অতীত বলছে, আহমেদাবাদে গেলে আইটিসি নর্মদাতে থাকত ম্যান ইন ব্লু’রা। কিন্তু এবার তাজ স্কাইলাইনে উঠেছে তারা। সহজ করে দেখলে এটি একটি স্বাভাবিক সিদ্ধান্তই। তবে এর পেছনেও কুসংস্কারের ছোঁয়া দেখছেন দলটির ভক্তরা। অনেকেই বলছেন, ‘কুফা’ কাটাতেই এবার এমন সব কাজ করছে ভারতীয় দল। 

আহমেদাবাদ দলটির জন্য মিশ্র স্মৃতির এক শহর। এই স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে বেশ সফল ভারত। এখানে ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে তারা। 

তবে এর বাইরে ভিন্ন গল্পও রয়েছে। একই স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। সেই হারই এখনো মনে দাগ কেটে আছে অনেক ভারতীয় ভক্ত-সমর্থকদের।

যদিও ভারতের হোটেল পরিবর্তনের নেপথ্যের গল্প একদমই স্বাভাবিক। মূলত টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্টের জন্য আগে থেকেই এই হোটেল বুকিং দিয়ে রেখেছিল আইসিসি। সেই হোটেল ছিল আইটিসি নর্মদা। ফলে, প্রথম ফাইনালিস্ট নিউজিল্যান্ড হওয়ায় তারাই এই হোটেলে উঠেছে। আর সেই কারণেই তাজ স্কাইলাইনে উঠেছে টিম ইন্ডিয়া। 

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬