ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষে মেডিকেল ছাত্র, তৃতীয়বারের চেষ্টায় সফল কে এই তরুণ?

০৬ মার্চ ২০২৬, ০৮:২৮ PM
অনুজ অগ্নিহোত্রী

অনুজ অগ্নিহোত্রী © সংগৃহীত

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশনে (UPSC Civil Services Examination 2025) প্রথম স্থান অধিকার করলেন রাজস্থানের তরুণ অনুজ অগ্নিহোত্রী। তবে প্রথমবার নয়, তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন এই তরুণ। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এটি বাছাই করা হয়েছে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আজ শুক্রবার (৬ মার্চ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ২৭ ফেব্রুয়ারি ইন্টারভিউ শেষের পর থেকে প্রার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। 

এই পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৫ মে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। মূল পরীক্ষা ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি।

অনুজ অগ্নিহোত্রী কে?
এই পরীক্ষায় ৯৫৮ জন পরীক্ষার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন অনুজ অগ্নিহোত্রী। রাজস্থানের কোটার কাছে ছোট্ট এলাকা রাওতভাতা। অনুজ অগ্নিহোত্রী সেই রাওতভাতা এলাকার বাসিন্দা। সেখানেই অনুজের প্রাথমিক শিক্ষা। এরপর যোধপুরে তিনি চলে যান উচ্চ শিক্ষার্থে। মেডিকেলের ছাত্র অনুজ। তিনি এমবিবিএস করেছেন যোধপুর থেকে। অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস বা এইমস, যোধপুর থেকে তিনি করেছেন এমবিবিএস। 

২০২৩ সালে তার ডাক্তারির ইন্টার্নশিপ শেষ হয়। এরপর থেকে আর সময় নষ্ট করেননি। ২০২৩ সাল থেকেই অনুজ ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করেন। প্রথম বারেই যে সাফল্য এসেছে তা নয়। তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন অনুজ। 

অনুজ বলছেন, এই পরীক্ষার প্রস্তুতি মোটেও সহজ ছিল না। তার মেডিকেলের পড়াশোনার থেকে অনেকটাই আলাদা ছিল এই পরীক্ষার পড়াশোনা। তবে পরিস্থিতি যাই হোক হাল ছাড়েননি অনুজ। তিনি ইউপিএসসির জন্য নতুন ধাঁচের পড়াশোনার ঘরানা বেছে নিন। আর তাতেই আসে সাফল্য।

স্বভাবতই প্রশ্ন উঠছে, চিকিৎসক হিসাবে ভালোই ক্যারিয়ার গড়তে পারতেন অনুজ, তাহলে কেন সিভিল সার্ভিসেস কে বেছে নিলেন এই রাজস্থানের ভূমিপুত্র?

অনুজ বলছেন, একঘেয়ে নয়, এমন কিছু কাজ তিনি করতে চাইছিলেন। তার মতে সিভিল সার্ভিসেসে বিভিন্ন দায়িত্ব থাকে, আর সরকারের একাধিক সেক্টরের দরজা কাজের জন্য খুলে যায়।

তবে শুধু যে পড়াশোনা করেছেন তাই নয়। পড়াশোনা বাদে, ক্রিকেটে তার বেশ শখ রয়েছে। এছাড়াও স্ট্যান্ড আপ কমেডিও তার পছন্দের।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬