ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৫, ০৯:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (৩০) ও শৈলকূপা উপজেলার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামের কৃষক হুরমত শেখ সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় মরদেহ হাসপাতালে আনা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, শেখড়া গ্রামে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের স্বজনরা থানার পথে রয়েছেন, তারা পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬