বজ্রপাতে শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়।

বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি ইবতেদায়ি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু। 

এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর  খবর আমরা পেয়েছি। দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬