বজ্রপাতে দুই বোনসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ PM
বজ্রপাত

বজ্রপাত © প্রতীকী ছবি

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), জাকিয়া বেগম (২৩)। তারা সম্পর্কে দুজন সহোদর বোন। অপর ব্যক্তি একই উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২২)। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা যায়। 

নিহত রাশেদুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর টু কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে আর ওই যুবকের বাড়ি একই উপজেলার খোদেদাউদপুর গ্রামে।

ট্যাগ: বজ্রপাত
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬