নওগাঁয় বিপুলসংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ PM
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক তিনজন

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক তিনজন © টিডিসি

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন। 

আটক ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪), নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নেতৃত্বে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মূল মাদক কারবারি দুজন ও তাদের সহযোগী একজন শিশুসহ মোট ৩ জনকে আটক করেন। পরে জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬