নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ মার্চ ২০২৬, ০৪:৩৬ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামে নিজ বাড়ির রান্নাঘর থেকে ৩০ বছর বয়সী লাকী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লাকী আক্তারের স্বামী মো. মোজাম্মেল হক ওরফে আরব আলী উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামের স্থায়ী বাসিন্দা। দাম্পত্য জীবনে  তারা ছিলেন নিঃসন্তান ।

জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত অনুমান সাড়ে ৮টায় হাসুয়ারি এলাকায় বসতবাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় লাকী আক্তারকে দেখেন বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাম্পত্য কলহ থেকে লাকী আক্তার আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। 

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ জানান, আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি কেউ।

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬