সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী ও সংগীতশিল্পী রত্না আটক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ AM
সংগীতশিল্পী রত্না

সংগীতশিল্পী রত্না © সংগৃহীত

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সংগীত এবং নাট্য শিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে সদর থানা পুলিশ তাঁকে আটক করে।

শামিমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের বড়বাজার সড়ক সংলগ্ন মার্কেট এলাকার শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও তিনি সাতক্ষীরা স্বনামধন্য বর্ণমালা একাডেমির পরিচালক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬