৩৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ PM
গ্রেপ্তার মো. হারুন হাওলাদার

গ্রেপ্তার মো. হারুন হাওলাদার © টিডিসি

প্রায় চার দশক পলাতক থাকার পর অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হারুন হাওলাদারকে (৬৫) গ্রেপ্তার করেছে গলাচিপা থানার পুলিশ। তিনি পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর দেবু শিকারি হত্যা মামলার প্রধান আসামি। বৃহস্পতিবার রাতে ঢাকার লালবাগ এলাকার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গলাচিপা থানা সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের দেবেন্দ্র শিকারি ওরফে দেবুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে কল্পনা শিকারি বাদী ১৯৮৮ সালের ১৭ জুন মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত একই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বলেন, আদালতের নির্দেশে দীর্ঘ অভিযানে প্রায় ৩৮ বছর পর অবশেষে আলোচিত দেবু শিকারি হত্যা মামলার আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে তাকে পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬