স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM
মোতাজ্জরুল ইসলাম মিঠু

মোতাজ্জরুল ইসলাম মিঠু © সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, তার (মিঠু) বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। দুদকের চাহিদাপত্র সূত্রে বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে দুদকে হস্তান্তর করা হবে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেন তিনি।

ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬