‎নবীগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, গ্রেপ্তার ১

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ AM
হবিগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষ ঘটে

হবিগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষ ঘটে © টিডিসি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টমটম ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক ছাব্বির মিয়া নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড়-দুই শত জনকে আসামি করা হয়েছে।

‎রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহত ছাব্বির মিয়ার বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, মামলার পর রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে করিমপুর এলাকায় অভিযান চালান। এ সময় কাকুরা গ্রামের বাসিন্দা ও মামলার ৫ নম্বর আসামি জোবায়ের মিয়া (৩৯)–কে গ্রেপ্তার করা হয়। তিনি লেবু মিয়ার ছেলে।

এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জোবায়েরকে থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎এর আগে, গত ২ সেপ্টেম্বর সকালে নবীগঞ্জ উপজেলার জামারগাঁও-রাধাপুর ও কাকুরা-করিমপুর এলাকার মধ্যে টমটম ভাড়া নিয়ে বিরোধ বাধে। সকাল ১০টার দিকে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের কথা-কাটাকাটি হয়।

‎একপর্যায়ে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন সাব্বির মিয়া। 

দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদ…
  • ৩১ আগস্ট ২০২৬
গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬