বিস্ফোরক মামলায় বেরোবি ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ PM
আবু সালেহ মো. নাহিদ

আবু সালেহ মো. নাহিদ © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে খামারমোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেরোবির সাবেক এক শিক্ষার্থী বলেন, ‘ভর্তির পর থেকেই শিক্ষার্থীদের কাছে নাহিদ আতঙ্কের নাম হয়ে ওঠেন। বিভিন্ন হলে সিট বাণিজ্য, নির্যাতন ও হুমকি দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’ 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ রাশেদ খান বলেন, ‘বিশেষ অভিযানের মাধ্যমে তাকে নগরীর খামারমোড় থেকে গ্রেপ্তার করি। তাকে বর্তমানে তাজহাট থানায় হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে উঠানো হবে।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬