গোপালগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
নিয়াজ মোর্শেদ হিরু

নিয়াজ মোর্শেদ হিরু © সংগৃহীত

জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় অভিযোগে মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাশেদ খানকে গোপালপুর ও নিয়াজ মোর্শেদ হিরুকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলহাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নিয়াজ মোর্শেদ হিরু (৩৪) ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ খান (২২)।

নিয়াজ মোর্শেদ হিরু উপজেলার বন্দল গ্রামের নাদের আলী মিয়া ও রাশেদ খান উপজেলার গোপালপুর গ্রামের মৃত নজরুল ইসলাম খানের ছেলে। 

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এ মামলায় ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরো ও রাশেদ খানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরু ও রাশেদ খান গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৪ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9