তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ PM
গ্রেপ্তার নাহিদা নুর সুইটি

গ্রেপ্তার নাহিদা নুর সুইটি © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নুর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য।

ডিবি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এ ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন।

এদিকে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬