হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি গ্রেপ্তার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM
জাহাঙ্গীর আহমেদ

জাহাঙ্গীর আহমেদ © সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যা মামলায় ময়মনসিংহে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আহমেদ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি। 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর মারা যায়। এ ঘটনায় পুলিশ কোতোয়ালী থানায় একটি মামলা ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে শহীদ সাগর হত্যায় আদালতে একটি মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। সাগর নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২৪ জুলাই ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এ ছাড়া ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে আদালতে শহীদ সাগর হত্যায় মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9