স্বর্ণালংকারের লোভে শিশু অপহরণ ও হত্যাচেষ্টা, নারী গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ AM
নারী আটক

নারী আটক © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে সাড়ে সাত হাজার টাকা মূল্যের একআনা স্বর্ণের রিংয়ের লোভে আট বছরের শিশু তাহমিনা আক্তার সাদিয়াকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে, এটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, একই এলাকার অজি উল্যাহর মেয়ে আরজু আক্তার বিকেল ৩টার দিকে খেলাধুলার কথা বলে সাদিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে জোরপূর্বক শিশুটির কানের একআনা ওজনের স্বর্ণের রিং খুলে চর লরেঞ্চ বাজারের মদিনা স্বর্ণ শিল্পালয়ে ৭ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেন।

এরপর শিশুটিকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর রাত ৮টার দিকে চরফলকন গ্রামে নিয়ে গিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করেন। হত্যাচেষ্টা শেষে তিনি আত্মগোপনে চলে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির মা নার্গিস বেগম বাদী হয়ে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) হিমেল চাকমা প্রত্যক্ষদর্শী রিকশাচালকের সহায়তায় আরজুকে গ্রেপ্তার করেন।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে স্বর্ণালংকার চুরির ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে আরজু শিশুটিকে হত্যার চেষ্টা চালায়। গ্রেপ্তারকৃত আরজুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬