বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবাকে কোপাল ছেলে

৩০ জুলাই ২০২৫, ১২:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
ধন মিয়াকে কুপিয়ে জখম করেন তার ছেলে

ধন মিয়াকে কুপিয়ে জখম করেন তার ছেলে © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়া ভুক্তভোগী ধন মিয়ার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে।

কান্না জড়িত কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি ঐতিহ্যগতভাবেই কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে প্রত্যক্ষ্যদর্শী মোঃ রুস্তম আলী (৭০) জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে স্থানীয় মসজিদের পাশে এই ঘটনা ঘটে। হাতে ছুরি নিয়ে তার ছেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। আমি এই অবস্থা দেখে আশেপাশে ডাক দিলে লোকজন এসে  উদ্ধার করে।

আরও পড়ুন: এনসিপির ‘বারবার’ অনুরোধের প্রেক্ষিতে সমাবেশস্থল পাল্টাল ছাত্রদল

স্থানীয় এক প্রতিবেশী মোঃ রেজাউল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বাবা ও দুই সংসারের ছেলেদের মাঝে জায়গা নিয়ে ঝামেলা চলতেছে, ঘটনার দিনও বাড়িতে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে শুনছি মাসুক মিয়া মসজিদের পাশে একা পেয়ে তার বাবাকে দেখতে পেয়ে জখম করে। 

আহত ধন মিয়ার ছেলে আশিক মিয়া জানান, আমার ভাই মাসুক মিয়া বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মেরে তার হাত ও পায়ের হাড় ভেঙ্গে দিয়েছে এবং পায়ের রগ কেটে দিয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাসুক মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে এছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে ধারালো অস্ত্রের আঘাতে। উনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে। 

 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬