গরুর হাটে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

০৭ জুন ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
আটক হওয়া মো. হোসেন

আটক হওয়া মো. হোসেন © সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে ওসমান গণি ওরফে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া ‍থানাধীন গোডাউন ঘর গরুর হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘাতক জামাতা মো. হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

নিহত বাচা মিয়া রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  কোরবানির হাটে বিক্রির জন্য নিজের তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন বাচা মিয়া। এর মধ্যে দুটি গরু বিক্রি করলেও একটি গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই তার  জামাতা মো. হোসেন বাজারে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

নিহতের মেয়ে রিনা আক্তার (২২) জানান, ২০১৯ সালে পারিবারিকভাবে মো. হোসেনের সঙ্গে বিয়ে হয় রিনার। সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন হোসেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ২০ সেপ্টেম্বরের রিনা বাবার বাড়ি চলে আসেন। এরপর জীবিকার তাগিদে গত ৯ এপ্রিল থেকে গার্মেন্টসে চাকুরি নেন তিনি। কোরবানির ঈদের ছুটিতে বেতন-ভাতা হাতে পেয়ে ঈদ করার জন্য বাড়ি আসার পথে শোনেন তার স্বামীর হাতে খুন হয়েছেন তার বাবা। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬