পল্লবীতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা

১০ জুন ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:৪২ PM
চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানি

চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানি © সংগৃহীত

রাজধানীর মিরপুর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ জুন) গভীর রাতে তাকে হত্যা করা হয়। পরে মঙ্গলবার (১০ জুন) সকাল সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত পেপার সানির নামে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতেও ছিলেন।

স্থানীয়সূত্রে জানা যায়, মাদক বিক্রির আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হাতে পেপার সানি খুন হয়েছেন। তবে রাতে পল্লবীর মিল্লাত ক্যাম্পে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায় সে বিষয়ে কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ বছরের সর্বোচ্চ সুদহার ঘোষণা করল জাপান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬