স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মোহাম্মদপুরে, দিনে-দুপুরে প্রাণ গেল ছিনতাইকারীর হাতে

২৬ জুলাই ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) © সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) দিনে-দুপুরে কবরস্থানের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, তারা ভোলার পখিয়া গৌরনদী এলাকার বাসিন্দা। সুমন ও তার স্ত্রী ঘুরতে গিয়েছিলেন রায়েরবাজার এলাকায়। সেখানে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের ঘিরে ধরে সুমনের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা সুমনকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুর ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬