রাজধানীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার

৩১ মে ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:২৫ PM
গ্রেপ্তার ছিনতাইকারী

গ্রেপ্তার ছিনতাইকারী © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক (ওয়ারী বিভাগ) সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। আটক ছিনতাইকারীর নাম মো. ইব্রাহিম হোসেন (২৮)।

শুক্রবার (৩০) বেলা আড়াইটার দিকে ফারুক সরণি এলাকা থেকে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক (ওয়ারী বিভাগ) সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ইভা খাতুন নামের এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চাইলে সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন তৎপরতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তী সময়ে ছিনতাইকারীকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধার চেইনটির ওজন প্রায় ১০ আনা ও বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

সূত্র আরও জানায়, গ্রেপ্তার ইব্রাহিম একজন পেশাদার ছিনতাইকারী। যাত্রাবাড়ী থানার মামলার গ্রেপ্তার ছিনতাইকারী আদালতে প্রেরণ করা হয়েছে।

ইভা খাতুন তার স্বর্ণের চেইন ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9