রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

১৭ মে ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের সবাইকে রাতেই শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।

দগ্ধরা হলেন—তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মুনসুরা বেগম (৩৫), এবং তাদের তিন কন্যাসন্তান তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লিক করছিল। ওই অবস্থায় কেউ সম্ভবত সিগারেট জ্বালানোর চেষ্টা করলে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন।

তিনি আরও বলেন, দগ্ধদের শরীরের কত শতাংশ পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তাদের ড্রেসিং ও জরুরি চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। [ইউএনবি]

৫১তম বিসিএসে অংশ নিতে চান ৪৪ হাজার ৬৩৫ জন
  • ০৩ নভেম্বর ২০২৬
ইবিকে আধুনিকায়ন বিশ্ববিদ্যালয় রূপান্তরের বার্তা নবনিযুক্ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটে…
  • ০৩ নভেম্বর ২০২৬
৬৭ পদে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, অষ্টম শ্রেণ…
  • ০৩ নভেম্বর ২০২৬
কারাগার থেকে মুক্ত জামায়াত নেতা
  • ০৩ নভেম্বর ২০২৬
শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950