ইরানের আরেক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা

১৬ মার্চ ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
ইরানের মারকাজি প্রদেশের বালক স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট-ইসরায়েল

ইরানের মারকাজি প্রদেশের বালক স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট-ইসরায়েল © সংগৃহীত

ইরানের মারকাজি প্রদেশের খোমেইন শহরের একটি ছেলেদের স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোরে চালানো এ হামলায় শহীদ খোমেইনি বয়েজ স্কুল ভবনটির একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফারস নিউজ।

হামলার পরপরই ফারস নিউজ ধ্বংসস্তূপের বেশ কিছু ছবি প্রকাশ করে, যেখানে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। মারকাজি প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ‘মেহের’ নিউজ এজেন্সি জানিয়েছে, স্কুলে হামলা হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্কুলের আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের টেলিগ্রাম চ্যানেলে স্কুল ভবনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘খোমেইনের একটি স্কুলে বিমান হামলা’। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে ১২০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে মিনাব শহরের বালিকা স্কুলে চালানো হামলায় ১৭০ জন শিক্ষার্থী নিহত হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে। খোমেইনের এই হামলাটি এমন সময়ে ঘটল যখন ইসরায়েলি বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করে। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬