রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

২৬ মে ২০২৫, ০২:৫৪ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ১২:২৪ PM
দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। সিসিটিভি ফুটেজ

দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। সিসিটিভি ফুটেজ © সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর র গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাটের ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এসময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে সাধনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতে গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে কামরুল আহসান সাধন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন। পরে খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এ হত্যাকাণ্ডের মোটিভ জানাতে পারেনি পুলিশ।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে তিনিসহ আরও কয়েকজনসহ বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুজনই ছিলেন মাস্ক পড়া। গুলিতে সাধন ঘটনাস্থলেই পরে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9