রাজধানীতে দেশি অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

৩১ মে ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৫৮ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত ৯টার পর বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) ও মো. মিলন (২৩)।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানার বাবু বাজার এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950