অধ্যক্ষের রুমে ভাঙচুর ও চুরির অভিযোগে শিক্ষক কারাগারে

০৯ জুলাই ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১০:৫৫ PM
মো. কামাল আজাদ

মো. কামাল আজাদ © সংগৃহীত

অবৈধভাবে অধ্যক্ষ দাবি করে তালা কেটে অধ্যক্ষের ভবনে প্রবেশ করে ভাঙচুর ও চুরির অভিযোগে শেরপুরের নকলা চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।সোমবার (৭ জুলাই) বিকেলে সিআর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, শেরপুরের নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদ নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জোর পূর্বক অবৈধভাবে কলেজ অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে।

এসময় তারা আইপিএস এর সংযোগ বিচ্ছিন্ন করে অধ্যক্ষের কক্ষের ড্রয়ারে থাকা টাকা, একটি ল্যাপটপ ও কলেজের গুরুত্বপূর্ণ নথি চুরি করে।

এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আরিফুল আলম রবিন বাদি হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযুক্ত কামাল আজাদ ৫ মার্চ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন এবং পরবর্তীতে ৭ মে জেলা জজ আদালতে থেকে পুলিশ রিপোর্ট পর্যন্ত আবার জামিন গ্রহণ করেন। পরে ১৯ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিলের পরবর্তীতে আদালতে অনুপস্থিত থেকে সময় আবেদন করলে আদালত সময় আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে ৭ জুলাই বিজ্ঞ সিআর আমলি আদালত নকলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে মামলার বাদী খন্দকার আরিফুল আলম রবিন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার চলমান অবস্থায় আমি নতুন করে কিছু বলতে চাইনা। তবে এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শিক্ষার্থীদের মধ্যে বাজে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা আমাদের কাছে কি শিখছে এটা আমাদের বুঝা দরকার। আমি শুধু আদালতের কাছে ন্যায়বিচার চাই। এদিকে আসামি জেলহাজতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় কামাল আজাদ এর পরিবার বুধবার (৯ জুলাই) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি একটি মিথ্যা মামলা। তাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9