সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা, লাশে আগুন

০৪ জুলাই ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১০:৪০ AM
এসিআই কারখানার সামনে

এসিআই কারখানার সামনে © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের ডোবা-জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার এসআই আব্দুর রউফ জানান।

নিহত শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

লাশ উদ্ধারের পর এলাকার বিক্ষুব্ধ লোকজন এসিআই কারখানায় চড়াও হয়। তারা কারখানার বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

এসআই আব্দুর রউফ বলেন, বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পায়নি। শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা-জঙ্গলের ভিতর ছেলের মরদেহ দেখতে পান।

মানসিক প্রতিবন্ধী শামীমকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান তিনি। 

এসআই বলেন, ঘটনায় কারখানার লোকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে এলাকার বিক্ষুব্ধ লোকজন তাতে হামলা চালায় ও দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬