চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক

৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
 আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

ভুক্তভোগী কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বিকেলে তিনি তার নতুন ভবনের নির্মাণকাজ তদারকি করছিলেন। এ সময় টিপু সুলতান মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন। অধ্যাপক শফিকুল কাজ বন্ধের কারণ জানতে চাইলে টিপু সুলতান বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু তাকে জনসম্মুখে বেধড়ক মারধর শুরু করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষককে উদ্ধার করেন। ঘটনার সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম শোরগোল দেখে ঘটনাস্থলে থামেন। পরে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। 

তবে গত বছর ক্ষমতার পরিবর্তনের পর তিনি ইউনিয়ন বিএনপির কতিপয় নেতার সাথে সখ্যতা গড়ে তুলে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। যদিও আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক জানিয়েছেন, তিনি টিপু নামের কাউকে চেনেন না এবং তার সাথে দলের কোনো সম্পর্ক আছে কি না তাও তার জানা নেই।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
ডিন অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছ…
  • ১২ নভেম্বর ২০২৬
মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্র…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950