প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, সালিশে ৬ হাজার টাকায় মীমাংসার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

২৪ মে ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একরামুল মুন্সি (৪৮) নামে এক লোকের বিরুদ্ধে। এ ঘটনার পর সালিশ বৈঠক ডেকে মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ‘মীমাংসা’ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

মঙ্গলবার (২০ মে) বিকেলে জেলার রাণীশংকৈলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত একরামুল মুন্সি ভেদালি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে একরামুল ১০০ টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে একরামুল পালিয়ে যান। এ ঘটনায় তারা আইনি সহায়তা নিতে চাইলে রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন স্থানীয়ভাবে সালিশ ডেকে মামলা না করতে চাপ দেন। পরদিন বুধবার (২১ মে) রাতে সালিশ ডাকেন বিএনপি নেতা আকতার হোসেন। সেখানে দুই পক্ষের বক্তব্য শুনে তিনি মাত্র ৬ হাজার টাকায় ‘ মীমাংসা’ করে দেন এবং ওই টাকা নিয়ে তরুণীকে দুটি ছাগল কিনে দিতে বলেন। 

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, ‘সালিশে বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার (২২ মে) ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গিয়েছিলাম। কিন্তু আমার ভাইকে ব্যবহার করে আমাকে সেখান থেকে ফিরিয়ে এনে আবার রাতে নতুন করে সালিশ বসানো হয়। এবার ৪০ হাজার টাকার বিনিময়ে আপস করতে বলা হয়। আমি রাজি না হয়ে সালিশ ছেড়ে চলে আসি।' 

সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, মেয়েটির পরিবার চেয়েছিল অভিযুক্তকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হোক বা বিয়ে দেওয়া হোক। কিন্তু তা না করে সালিশে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। 

অভিযুক্ত বিএনপি নেতা আকতার হোসেন বলে, ‘মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে- এমনটা আমি জানি না। শুনেছি , হাত ধরেছে। তাই মীমাংসা করে দিয়েছি।' আদালত থেকে তরুণীর বাবাকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ দিকে অভিযুক্ত একরামুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তার মেয়ে রোজিনা আকতার জানান, তার বাবা মোবাইল ফোন ব্যবহার করেন না। ধর্ষণের অভিযোগ ও সালিশ সম্পর্কে তিনি বলেন, মেয়েটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন , ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9