প্রতিবন্ধী পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮ জুন ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

আসন্ন ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের উত্তরপত্র লিখতে নির্ধারিত সময়ের বাইরে আরও ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। শিক্ষামন্ত্রণালয়ের ২০১৫ সালের একটি পরিপত্র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৭তম সভার সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসি আক্রান্ত শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে এজন্য সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ বাধ্যতামূলক। বর্ধিত সময় সুবিধা পেতে হলে পরীক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদের কপি এবং পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে। পরীক্ষার উত্তরপত্র আলাদা করে সিল করে পাঠানোর নির্দেশনা রয়েছে।

 

 

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬