কারাগার থেকে পালানো ‘হত্যা মামলার তিন আসামি’ ফের গ্রেপ্তার

৩০ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ AM
ময়মনসিংহ কারাগার থেকে পালিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হ ত্যা মামলার তিন আসামি

ময়মনসিংহ কারাগার থেকে পালিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হ ত্যা মামলার তিন আসামি © টিডিসি ফটো

কারা কর্তৃপক্ষের অসাধু চক্রের সহায়তায় ময়মনসিংহ কারগার থেকে পালিয়ে যাওয়া ‘হত্যা মামলার তিন আসামি’কে ফের গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতের দিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি)  দুপুরে র‌্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারাকান্দা উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)-কে চলতি বছরের ২৩ জানুয়ারি র‌্যাব গ্রেপ্তার করে।

পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের পুলিশের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত তিনজনই তারাকান্দা উপজেলার মধ্যতারাটি গ্রামের হযরত আলীর সন্তান। তাদের বাড়ি তারাকান্দা থানার মধ্যতারাটি পশ্চিমপাড়ায়।

তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের কিছু অসাধু সদস্যের সহায়তায় হত্যা মামলার এই তিন আসামি কারাগার থেকে পালিয়ে যায়।

বিষয়টি র‌্যাবের নজরে আসার পরপরই পলাতকদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬