নেত্রকোনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

ইয়াবাসহ গ্রেপ্তার যুবক © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার ২২০টি ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকের মামলা করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬