চাঁদপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৩ জুলাই ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১১:২১ AM
আসামি মো. জসিম মাঝি

আসামি মো. জসিম মাঝি © সংগৃহীত

চাঁদপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ শত ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৫২০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বাধীন ২০ সদস্যের একটি টিম। অভিযানটি চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জসিম মাঝি ওরফে ঘষা জসিম (৩৭)। সে চাঁদপুর পৌরসভার পশ্চিম বিষ্ণুদী ৯ নং ওয়ার্ডের মাঝিবাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। 

ডিএনসি পরিদর্শক মো. তাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০(ক)/২৬(১) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি চাঁদপুর।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9