চাঁদপুরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

০৪ জুন ২০২৫, ১০:০০ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ © টিডিসি ফটো

চাঁদপুর সদর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ এবং চৈত্রসংক্রান্তি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

বুধবার (৪ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।

আরও পড়ুন : একটি পদে বদলির জন্য এক কোটি টাকা অফার পেয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চন্দ্র দাস।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দিয়ে তাঁদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাংলা নববর্ষের চেতনা ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করতেই এই আয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা এবারের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

এই আয়োজনকে ঘিরে বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তা শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9