রাজধানীতে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেফতার ১৩

২১ জুন ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ © টিডিসি

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬),  সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুত্রবার (২০ জুন) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি লোহার ছোরা ও একটি চাপাতি  উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬