যমজ শিশুকে বাড়িতে রেখে ভোটকেন্দ্রে সবাই, ফিরে মিলল একজনের মরদেহ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত হয় এক শিশু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত হয় এক শিশু © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গোরস্থানপাড়া এলাকায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শিশু হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার যমজ ভাইয়ের নাম হুসাইন। পরিবারসহ তারা আলমডাঙ্গার খোরদ গোরস্থানপাড়ায় নানাবাড়িতে এসেছিলেন। 

বৃহস্পতিবার সকালে শিশুটির মা ভোটাধিকার প্রয়োগ করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় একটি ভোটকেন্দ্রে যান। এ সময় যমজ দুই সন্তানকে বাড়িতেই রেখে যান তিনি।

পরিবারের সদস্যরা বলেন, ভোট দিয়ে প্রায় এক ঘণ্টা পর তারা বাড়িতে ফিরে আসেন। এসে হাসানকে দেখতে না পেয়ে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন।

পরিবারের সদস্যরা হাসানকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অ…
  • ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬