হবিগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে ৭ কিশোর আটক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ আটক সাত কিশোর

জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ আটক সাত কিশোর © সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ভোটার স্লিপে বয়সের গরমিল ধরা পড়ায় একটি ভোটকেন্দ্র থেকে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপের তথ্য যাচাই করে বয়সের অসামঞ্জস্যতা লক্ষ্য করলে সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে সাতজনকে আটক করা হয়।
‎
‎আটক কিশোররা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তাদের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, ‘আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎ভোটকেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬