নেত্রকোণায় যুবলীগ সভাপতি গ্রেফতার 

০৫ জুন ২০২৫, ০৩:৪২ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার

মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। বুধবার (৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগের এই নেতা বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় আসামী।

জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন, যে কোনো মূল্যে ছাত্র আন্দোলন প্রতিহত করতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা ও মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে। 

আরও পড়ুন:দেশে প্রথমবারের মতো ট্রাফিক সেফটি এডুকেশন সিমুলেটর চালু

এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ ছাত্র-জনতা আহত হন। এর পরিপ্রেক্ষিতে মেহেদি হাসান নবাব সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় ৬৮ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। এ মামলার এজাহার নামীয় আসামী ছিল যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়নের ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদি হাসান নবাবের বিস্ফোরক আইনের মামলায় নিজ বাসার সামনে থেকে যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

 

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9