যুবলীগ নেতা সোহেল আহমেদ গ্রেপ্তার

১০ মে ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ১০ মে ২০২৫, ১২:৪৩ PM
সোহেল আহমেদ বাহাদুর

সোহেল আহমেদ বাহাদুর © সংগৃহীত

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে শহরের আইজিপি রোডস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান।

জানা গেছে, বাহদুর জুলাই আন্দোলনের সময় সরাসরি ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করেছিলেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান। তিনি বলেন, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা প্রায় মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।  আজ দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাহদুর জুলাই আনদোলনের সময় সরাসরি ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করেছিলেন। 

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬