মাছ বিক্রি করতে এসে যুবলীগ নেতা গ্রেপ্তার

১১ মে ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
মো. রহিম মিয়া

মো. রহিম মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. রহিম মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সদর ইউনিয়নের বাজারে মাছ বিক্রি করতে আসলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রহিম মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রহিম মিয়া ৭০ নম্বর এজাহারভুক্ত আসামি। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

 সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন সাহা ও ভুবেনসহ একদল পুলিশ সদস্য তাকে গ্রেফতার করেন। 

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, মো. রহিম মিয়া বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। 

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬