জমি থেকে লুট হওয়া ৬০ মণ ভুট্টা উদ্ধার করল সেনাবাহিনী

১৬ জুন ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৪:০৩ PM
আটককৃতরা

আটককৃতরা © সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার মহিষমারি এলাকার একটি গোডাউন থেকে লুটকৃত প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয়।

এ সময় মনির সরদার ও সেন্টু মন্ডল নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, গোয়ালঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব মাধনগরের বাসিন্দা আসমা বেগমের চাষ করা ভুট্টা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনী অবগত হয়ে অভিযান চালিয়ে মনির সরদার ও তার শ্যালক সেন্টুকে আটক করে থানার হস্তান্তর করে। সেই সঙ্গে ভুট্টাগুলো উদ্ধার করে আসমা বেগমকে বুঝিয়ে দেওয়া। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950