নাটোর বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১

১২ মে ২০২৫, ০৫:৪৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি কুদ্দুস আকন্দের অফিস

ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি কুদ্দুস আকন্দের অফিস © সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিএনপির একটি অফিসে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি দল। এ সময় দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি কুদ্দুস আকন্দকে (৫৫) গ্রেপ্তার করা‌ হয়েছে। রবিবার (১১ মে) দিবাগত রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। 

আটককৃত আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দের ছেলে ও সুকাশ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। 

জানা যায়, আব্দুল কুদ্দুস নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও ৫ আগস্টের আগে বিএনপির কোনো মিছিল, মিটিংয়ে অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজ বাসার নিচ তলায় বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘এটা দলীয় অনুমোদিত কোন পার্টি অফিস নয়, কুদ্দুস সাহেবের ব্যক্তিগত অফিস। দল ব্যক্তিগত অপকর্মের দায় কখনোই নেবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে, সব ধরনের খারাপ কাজ থেকে দলকে দূরে রাখতে হবে।’

এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে  ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মিলন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর চাঁদপুরেও পূর্ণাঙ্গ বিশ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬