দিনে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছেন বিএনপি নেতা, অভিযোগ ব্যবসায়ীর

১৩ জুন ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:৫১ AM
ব্যবসায়ী মেহফুজ হক সোহাগ (বাঁয়ে) ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

ব্যবসায়ী মেহফুজ হক সোহাগ (বাঁয়ে) ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু © সম্পাদিত

নাটোরের লালপুর উপজেলায় সরকারি ইজারার একটি বালুমহাল থেকে প্রতিদিন ৫ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুরে পদ্মা নদীর তীরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোল্লা ট্রেডার্সের অংশীদার ব্যবসায়ী মেহফুজ হক সোহাগ।

অভিযুক্ত নেতা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

মেহফুজ হক সোহাগ বলেন, দিয়ার বাহাদুর মৌজায় প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকায় বালু মহাল ইজারা নেওয়ার পর থেকেই বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী ও একদল অনুসারী প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে নৌপথে সন্ত্রাসী হামলা, শ্রমিকদের মারধর, নৌযান চলাচলে বাধা এবং মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: মাদকবিরোধী প্রতিবাদে হামলা, জামায়াত নেতাসহ আহত ১৩

তিনি বলেন, থানায় নতুন ওসি আ স ম আব্দুন নুর যোগদান করেছেন। এরপরও এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নীরব বলে অভিযোগ তার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ।’

এ বিষয়ে বক্তব্য জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬