‎হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শিলাপাঞ্জা গ্রামে এক পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।‎

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ জানান, স্থানীয়রা বাড়িতে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) পড়ে থাকতে দেখে আতঙ্কিত হন। তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।‎

‎তিনি আরও জানান,গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বানিয়াচং ক্যাম্পের সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। 
‎
‎সেনাবাহিনী এসে ৫ ইঞ্চি আয়তনের গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেন। কোনও আহত বা ক্ষতির ঘটনা ঘটেনি, এবং এ ঘটনায় থানায় প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা হয়েছে।  

ট্যাগ: গ্রেনেড
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬