‎হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২ PM
আটক মমতাজ বেগম রিনা

আটক মমতাজ বেগম রিনা © টিডিসি

‎‎হবিগঞ্জ শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অভিযানে ভুয়া চিকিৎসক মমতাজ বেগম রিনা (৪৫) আটক হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় নিজ বাসায় চিকিৎসা কার্যক্রম চালানোর সময় তাকে আটক করা হয়।
‎
‎র‍্যাব-৯ সিপিসি-৩ (হবিগঞ্জ ক্যাম্প)-এর কমান্ডার মো. শাহ আলম জানান, মমতাজ বেগম রিনা কোনো চিকিৎসা ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে নিজ বাসায় সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে রোগী দেখা ও গর্ভবতী নারীদের ডেলিভারিও করতেন।
‎
‎র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তার ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুসহ একাধিক অপচিকিৎসার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
‎
‎পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
‎
‎স্থানীয়দের অভিযোগ, শহরে দীর্ঘদিন ধরে এক শ্রেণির ভুয়া চিকিৎসক বিভিন্ন এলাকায় চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। তারা এসব অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950