রেইচা আর্মি চেকপোস্টে তল্লাশিতে ৬ রোহিঙ্গা আটক

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ AM
 ৬ রোহিঙ্গা আটক

৬ রোহিঙ্গা আটক © সংগৃহীত

বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ছয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সেনা রিজিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার দিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ পিএসসির নির্দেশনায় রেইচা চেকপোস্টে নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন ছয়জন পুরুষ যাত্রীকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র চাইলে তারা নিজেদের মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে পরিচয় দেন। আটক ব্যক্তিরা হলেন—রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগর (২১)।

সেনা রিজিয়নের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬