গাজীপুরে পেট্রোলবোমাসহ দুই যুবক আটক

১৬ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
পেট্রোলবোমাসহ আটক দুজন

পেট্রোলবোমাসহ আটক দুজন © টিডিসি

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পেট্রোলবোমাসহ দুই যুবককে আটক করেছে। ১৫ নভেম্বর রাত আনুমানিক তিনটার দিকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাহিম (২৫) ও সিয়াম মিয়া (২২)।

পুলিশ জানায়,  আটক ব্যক্তিরা পেট্রোলবোমা বহন করে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বুধবার করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পেট্রোলবোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নাশকতা ঘটানোর জন্য এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬