নেত্রকোনায় দুই লাখ ৭০ হাজার টাকার গাঁজা উদ্ধার, দুই যুবক আটক

০৪ মার্চ ২০২৬, ০৮:৩০ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৮:৩২ AM
নেত্রকোনায় দুই লাখ ৭০ হাজার টাকার গাঁজা উদ্ধার, দুই যুবক আটক

নেত্রকোনায় দুই লাখ ৭০ হাজার টাকার গাঁজা উদ্ধার, দুই যুবক আটক © টিডিসি ফটো

নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. মহরম আলী (২৫) ও মো. সফিকুল ইসলাম (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মহরম আলী ও শফিকুলের ঘরে তল্লাশি চালিয়ে সাদা রঙের প্লাস্টিক বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পোটলায় ৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আজ দুপুরের দিকে  তাদের আদালতে পাঠানো হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬