মাদকবিরোধী প্রতিবাদে হামলা, জামায়াত নেতাসহ আহত ১৩

১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৯:১৬ PM
মাদকবিরোধী প্রতিবাদে জামায়াত নেতাসহ আহত ১৩

মাদকবিরোধী প্রতিবাদে জামায়াত নেতাসহ আহত ১৩ © টিডিসি

জামালপুরের মাদারগঞ্জে মাদক, ইয়াবা, ফেনসিডিল ও জুয়ার বিরুদ্ধেৃ সামাজিক প্রতিবাদ করায় চিহ্নিত মাদকচক্র অতর্কিত হামলা চালিয়েছে। এতে জামায়াত নেতাসহ ১৩ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায়  উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুরের একটি ইউনিটের সভাপতি হাফেজ আলমগীর (৫০), হাফিজুর রহমান (৪০), গোলাম মোস্তফা জিন্নাহ (৫৫), ইমরুজ (২০), তালহা, কালাম (২৫), রুবেল (২৫), নামজুল (১৫), লাবলুসহ (১৮) অনেকে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর, তাদের জামালপুর জেনারেল হাসপাতালালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী হামেদ, নূর ইসলাম, আসাদুল্লাহ, আবু সামা, মোস্তফা ও আলমসহ  এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ করায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

জানা যায়, অভিযুক্ত নূর ইসলাম নারীদের প্রলোভনে ফেলে অপকর্মে জড়ানোর অভিযোগেও কুখ্যাত। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

আহসান হাবিব নামক এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। যারা মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত, এবং যারা নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে সমাজে ভীতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এভাবে কোনো সমাজ চলতে পারে না। আমরা ন্যায়বিচার চাই, আমরা শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ চাই।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9