আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৩ মে ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১০:২৬ AM
শিশু-কিশোরদের অংশগ্রহণে মাদকবিরোধী  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শিশু-কিশোরদের অংশগ্রহণে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা © টিডিসি ফটো

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। উদ্দেশ্য হলো শৈশব থেকেই মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিশু কিশোরদের সচেতন করা এবং ইতিবাচক মানসিকতা তৈরি করা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর জেলা শিশু একাডেমি কার্যালয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। আমাদের শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে শৈশব থেকেই। এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা তাদের মধ্যে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার একটি চমৎকার মাধ্যম।

এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোর উদ্দেশ্য ছিল। অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করতে অতিথিরা তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো। পরে অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করতে আয়োজনে উপস্থিত অতিথিরা তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ কাউছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল জলিল মিয়া, নারায়ণপুর ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মুক্তার আহমেদ এবং মাতৃপীঠ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিদর্শক  তাজুল ইসলাম, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক মোঃ বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9